বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মুজিবনগরে জামায়াতের ৮ নারী কর্মী আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৬২১ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে বৈঠক চলাকালে জামায়াতে ইসলামীর ৮ নারী কর্মীকে আটকের কথা জানিয়েছে থানা পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাস্টারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সেখান থেকে বেশ কিছু সাংগাঠনিক বই উদ্ধার করা হয়।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলো- উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাস্টারের স্ত্রী রােকেয়া খাতুন( ৪২), শিবপুর গাজী পাড়ার হুমায়ুন কবিরের স্ত্রী শম্পা খাতুন (২৮), একই গ্রামের মসজিদ পাড়ার চাঁদ আলীর স্ত্রী হাফিজা খাতুন(৩৮) ও গলাকাটা পাড়ার নজরুল ইসলাম মালীতার স্ত্রী সালেহার খাতুন(৪০), মোনাখালী গ্রামের উত্তর পাড়ার ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন (৪০), একই গ্রামের বাজার পাড়ার নয়ন মিয়ার স্ত্রী হানিফা আক্তার বিউটি (৩৪),  রামনগর মধ্যপাড়ার দুরুুদ আলীর স্ত্রী রেজমিনা খাতুন, (৪৪)  এবং বিশ্বনাথপুর বড় মসজিদ পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া জান্নাতী (২৫)।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান,  সরকার বিরোধী বৈঠক হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন মাষ্টারের বাড়ি থেকে জামায়াতের ৮ নারী কর্মীকে আটক করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু সাংগঠনিক পুস্তক জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo