মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরের মাদকসহ একজন আটক, মোটরসাইকেল জব্দ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২১ বার পঠিত

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ০২ বোতল ফেনসিডিলসহ আরিফুল ইসলাম পিন্টু (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সেই সাথে জব্দ করা হয় একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা। আটক আরিফুল ইসলাম পিন্টু আশরাফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারি আব্দুস সালাম (৩০)। তার বাড়ি থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আব্দুস সালাম একই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিন ও এএসআই মাহাতাব উদ্দিন আশরাফুপুর গ্রামে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম পিন্টুকে আটক করেন। এসময় তার কাছে ০২ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং পালিয়ে যাওয়া আবদুস সালামের বাড়ি থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo