সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৭০ বার পঠিত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে মেহেরপুরে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহেরপুর পৌর শাখা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে মেহেরপুর পৌর কলেজ কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এ হেল্প ডেস্ক কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের মেহেরপুর জেলা সভাপতি আব্দুস সালাম, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর সভাপতি কামরুল ইসলাম নাহিদ, পৌর সেক্রেটারি হাসানুজ্জামান, কলেজ সেক্রেটারি আমির হামজা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিশুদ্ধ পানীয় পানি, কলম, প্রাথমিক চিকিৎসার ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা সংগঠনের ধারাবাহিক উদ্যোগের অংশ।
পরীক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo