বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে গাছের ডালে ঝুলছিল বিসিক কর্মকর্তার লাশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৬৭৫ বার পঠিত

মেহেরপুর বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) শামসুজ্জামান মিঠুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে বিসিক শিল্প নগরীর কার্যালয়ের পাশে একটি আমগাছের ডাল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। শামসুজ্জামান মিঠুর বাড়ি ঝিনাইদহ জেলায়। গত জুলাই মাসে তিনি মেহেরপুর বিসিক শিল্প নগরির উপ-ব্যবস্থাপক হিসাবে যোগদান করেছিলেন।

মেহেরপুর বিসিক শিল্প নগরীর সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল হাসনাত বলেন, কি কারণে এমন ঘটনা ঘটতে পারে তা বোঝা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটির আগে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) তার সাথে শেষ দেখা হয়েছে। রোববার (২০ আগস্ট) অফিসে এসে জানতে পারি তিনি গলায় ফাঁস নিয়ে মারা গেছেন। কি কারণে মৃত্যু হয়েছে তা সঠিক ভাবে বলা সম্ভব হচ্ছে না।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিসিক শিল্প নগরীর ক্ষুদ্র শিল্প এলাকার আম গাছের ডাল থেকে শামসুজ্জামান মিঠুর নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo