বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে জেলা বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪৬৬ বার পঠিত

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে মেহেরপুরে পদযাত্রা করেছে জেলা বিএনপি’র নেতাকর্মীরা। শনিবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরতান ঈদগাহ মাঠের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের কাছে গিয়ে শেষ হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।

এ সময় সাবেক এমপি মাসুদ অরুণ বলেন, এখন বিএনপির একটিই দাবি, সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসা প্রদান করুন। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি না দিলে সেপ্টেম্বর মাস থেকে তীব্র আন্দোলনের মাধ্যমে এ মসনদ থেকে সরকারকে নামানো হবে।

পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলমগীর খান ছাতু, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগাঠনিক সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক বদর উদ্দীন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

পদযাত্রায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সভাপতি ও সাবেক গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ আব্দুল্লাহ।

এ সময় জেলা যুবদলের সভাপতি জাহিদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইন, কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান মাহবুব, সাবেক ছাত্রনেতা আবু হাসনাত আফরোজ, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাসসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo