রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৭৯৬ বার পঠিত

মেহেরপুরে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে পৌর এলাকার কাথুলী সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আকবর হোসেনের ছেলে হাসেম আলী ও একই গ্রামের আজিল উদ্দিনের ছেলে তুষার আলী।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, মেহেরপুর পৌর এলাকার কাথুলী সড়কে  মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই জুম্মানসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকার অভিযান চালিয়ে জামান এন্টারপ্রাইজ রড সিমেন্টের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে হাসেম আলী ও তুষার আলীকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।

এ ঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo