মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে আটক-৫, গাঁজা ও হেরোইন উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১০৪৪ বার পঠিত

মেহেরপুর সদরের পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (০৬/০৮/২০২১ ইং) তারিখ রাত ১০ টার দিকে ২০ গ্রাম গাঁজা ও ০৩ গ্রাম হেরোইনসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ০৮ নম্বর পুরাতন কাজী অফিস পাড়ার সোহরাব শেখের ছেলে যথাক্রমে রাজিব শেখ (৩৮) ও সাইফুল ইসলাম (৪০), ০৮ নম্বর ওয়ার্ড বাসস্ট্যান্ড পাড়ার মৃত আনিসুর রহমানের ছেলে আশিক (২৭), পুরাতন পোস্ট অফিস পাড়ার হাসিবুল মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৬) ও একই পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে রোকন উদ্দিন (৪৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদরের পৌরসভা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) আহসান হাবীব, এএসআই মাহতাব উদ্দিনসহ অভিযান চালিয়ে ৫ ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ০৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আরো মাদক মামলা বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo