রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ঘোষণা
পৌর নির্বাচনের আগে গাংনীর রাজনীতিতে নতুন গুঞ্জন গাংনীতে ইটভাটায় মাটি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ড্রামট্রাক চালকের মৃত্যু গাংনীতে গম বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪ বোর্ডের নির্দেশে ১২ বছর পর স্বপদে পুনর্বহাল মেহেরপুর কুতুবপুরের অধ্যক্ষ সুন্নত আলী মানবিকতার হাত বাড়াল এনসিপি, গাংনীতে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার মেহেরপুর সীমান্তসংলগ্ন ধানক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ গাংনীতে ভিজিএফ চাল নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল মেহেরপুরের মুজিবনগরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯০ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় সার উত্তোলন করে অবৈধভাবে বিক্রির অভিযোগে দুই সার ডিলারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধানখোলা ও বাওট বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধানখোলা ও বাওট বাজার এলাকায় সরকারি বরাদ্দের সার উত্তোলন করে অবৈধভাবে এলাকার বাইরে বিক্রি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ধানখোলা বাজারের সার ডিলার মেসার্স কাদের স্টোরের মালিক হারুন অর রশিদকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ঠ/১ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা এবং একই অপরাধে বাওট বাজারের সার ডিলার আবু আইউব আনসারীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমানসহ গাংনী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo