রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে পুলিশের অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ এক নারী আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৭৭৫ বার পঠিত

মেহেরপুরে ১০ বোতল ভারতীয় মদসহ চায়না খাতুন (৩৫) নামের এক নারী মাদক কারবারীকে আটক করেছে বারাদি ক্যাম্প পুলিশ।  মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে বারাদি পুলিশ ক্যাম্প এলাকার পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়। চায়না খাতুন মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়ীয়া গ্রামের ছোরাপ আলীর স্ত্রী।

বারাদি পুলিশ ক্যাম্পের এএসআই শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মেহেরপুর সদর উপজেলার পাটাপোকা গ্রামের আবু শামার ছেলে আনোয়ার হোসেন ও চায়না খাতুন মাদক নিয়ে বারাদির দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বারাদি পুলিশ ক্যাম্পের সামনে থেকে ১০ বোতল ভারতীয় মদসহ চায়না খাতুনকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চালক আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন এজাহার ভুক্ত পলাতক আসামী বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আটককৃত চায়না খাতুনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo