বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে ফেব্রুয়ারী মাসে নগদ অর্থসহ ৬৭টি হারানো ফোন উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

হারানো মোবাইল ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মেহেরপুর জেলা পুলিশের এ সেলের তৎপরতায় গত ফেব্রুয়ারী মাসে ৬৭টি হারানো মুঠোফোন ও নগদ/বিকাশে টাকা লেনদেনের সময় ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া একাধিক ভুক্তভোগীর এক লাখ ১৮ হাজার টাকাও উদ্ধার করেছে এই সেল।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান রোববার (১০ মার্চ) দুপুরে এক বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের চৌকস টিম মেহেরপুর জেলার বিভিন্ন থানার জিডি এবং অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভিকটিমদের নিকট থেকে ভুলক্রমে বিকাশে চলে যাওয়া একাধিক ব্যক্তির এক লক্ষ ১৮ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেন।

উদ্ধারকৃত টাকা এবং মোবাইল ফোনগুলো রোববার (১০ মার্চ) দুপুরে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

ভুক্তভোগীরা অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo