মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২৩ বার পঠিত

মেহেরপুরে সার, বীজ ও কীটনাশকের বাজারে কারচুপি ও অনিয়ম রোধে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (২২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার কাথুলী রোড এবং মুজিবনগর উপজেলার কোমরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা-অধিকার আইন লঙ্ঘনের দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) জনাব মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

​অভিযানে মেয়াদোত্তীর্ণ হরমোন বিক্রয় করার অপরাধে মেসার্স হাশেম বীজ ভান্ডারে ৩ হাজার টাকা, পণ্যের উৎপাদন সম্পর্কিত তথ্য না থাকা ও লাইসেন্স নবায়ন না করায় ​জে আর পাইপ এন্ড ইঞ্জিনিয়ারিং হাউসে ৫ হাজার টাকা, এবং সম্পূর্ণ বৈধ লাইসেন্স নবায়ন ছাড়াই অবৈধভাবে সার ও কীটনাশক বিক্রয় করার অপরাধে ​মা ট্রেডার্সে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় এই ৩টি প্রতিষ্ঠান থেকে মোট ৩৮ হাজার (আটত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালীন বাজারে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের সঠিক ভাউচার প্রদান ও সংরক্ষণ করা, মানসম্মত পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হাসান জানান, জেলা প্রত্যয়ন অফিস, সদর উপজেলা কৃষি অফিস এবং জেলা পুলিশের একটি চৌকস টিমের সার্বিক সহযোগিতায় এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ভেজাল ও অনিয়ম রোধে জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo