মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৭৯ বার পঠিত

র‍্যাবের অভিযানে ৪শ’৮০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের ডাক্তার পাড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামের ডাক্তার পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩২) ও একই গ্রামের মহব্বত আলীর ছেলে আরিফুল ইসলাম (২২)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ গোলাম ফারুক সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের ডাক্তারপাড়ায় আলমগীর হোসেনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ৪শ’ ৮০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন ও আরিফুল ইসলামকে আটক করেন। এ সময় আটককৃতদের নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টা মোবাইল ও নগদ ৪ হাজার ২ শ’টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলেও নিশ্চিত করেছে র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo