রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ গুরুতর আহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কালী গাংনী গ্রামের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামের ভিটাপাড়ার ছহিরুল ইসলামের মেয়ে সাদিয়া খাতুন (১৮) ও  মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের মাঠপাড়ার রাইতাল হোসেনের ছেলে শিমুল (২০)।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ বিডি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মোটরসাইকেল চালক শিমুলের বন্ধু হাফিজ জানান, বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিমুল কালী গাংনী-কাথুলী সড়কে সাদিয়া খাতুনকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য কালী গাংনী গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে কালী গাংনী গ্রামের ব্রিজ এলাকায় পৌঁছালে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দিয়ে সড়কের উপরে ছিটকে পড়ে দু’জনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিধি দাস তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo