শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

মেহেরপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ ইয়াদুল আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৮৮৫ বার পঠিত

মেহেরপুরে ৩০০ গ্রাম গাঁজাসহ ইয়াদুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শোলমারী গ্রাম থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইয়াদুল শোলমারী গ্রামের মালোপাড়ার বরকত আলী ছেলে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর সদর উপজেলার শোলমারী পুরাতন ক্যাম্প পাড়ার মৃত আক্কেল আলীর ছেলে রেহানুল হক (৫৫) এর চায়ের দোকানের সামনে দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান, মাহতাব আলী, এএসআই আহসান হাবীব, ইব্রাহিম ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াদুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত ইয়াদুল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo