মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে আটক-১, গাঁজা উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৯৮০ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী এলাকায় অভিযান চালিয়ে জিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১৪/০৮/২০২১) রাত পৌনে ১০ টার দিকে ৯০ গ্রাম গাঁজাসহ তাকে কালীগাংনী গ্রাম থেকে আটক করা হয়। জিয়া গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে সঙ্গীয় এএসআই মহাতাব উদ্দিন ও হেলাল উদ্দিনসহ অভিযান চালিয়ে জিয়াকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo