মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে আটক-১, ইয়াবা উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১০২১ বার পঠিত

মেহেরপুর পৌরসভার চুলকানির মোড় এলাকায় অভিযান চালিয়ে মাসুদ পারভেজ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০(দশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাসুদ মেহেরপুরের শিশু পাড়ার কামরুল ইসলাম @ খোকনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর পৌরসভার চুলকানির মোড় এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক খোন্দকার শাহ আলম এর নেতৃত্বে সঙ্গীয় এসআই রুবেল আহমেদ, এএসআই (নি:) আহসান হাবীবসহ পৌরসভার চুলকানির মোড় এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে ১০ (দশ) পিস ইয়াবাসহ আটক করেন। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা রুজু হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে আরও দুইটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo