বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

মেহেরপুর সীমান্তে ১৬ লাখ ৭৮ হাজার টাকার চান্দি রুপার বল আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৬ লাখ ৭৮ হাজার ৯২০ টাকার চান্দি রুপার অসংখ্য ছোট ছোট সলিড বল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। শনিবার সকাল ১০টার দিকে তেঁতুলবাড়িয়া বিওপি’র সীমান্ত এলাকা মথুরাপুর মাঠের বাঁশ বাগান থেকে এ বলগুলো আটক করা হয়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীনস্থ তেঁতুলবাড়িয়া বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মশিউর রহমান শনিবার (০১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনীর তেতুলবাড়িয়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৪১/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর মাঠের বাঁশ বাগান এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় স্কচটেপে মোড়ানো ৪টি প্যাকেট পাওয়া যায়। ৪টি প্যাকেট থেকে ১২ কেজি চান্দি রুপার ছোট ছোট অসংখ্য সলিড বল আটক করা হয়। যার সিজার মূল্য ১৬ লাখ ৭৮ হাজার ৯২০ টাকা। আটককৃত চান্দি রুপা মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo