বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গাংনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৭৭২ বার পঠিত

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (২১ আগষ্ট) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী- নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বামন্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবাইদুর রহমান কমল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক গ্রামে পাড়ায় মহল্লায় দূর্গ গড়ে তুলতে হবে। বিএনপি ও জামাতের নেতাকর্মীরা যাতে এলাকায় ওই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। প্রয়োজনে তাদের নামের তালিকা তৈরী করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মখলেছুর রহমান মুকুল।

গাংনী পৌর যুবলীগের সাধারন সম্পাদক রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি (মাষ্টার), মটমুড়া ইউনিয়ন চেয়ারম্যান সোহেল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু, জেলা পরিষদের সাবেক সদস্য ও যুব মহিলা লীগের নেত্রী শাহানা ইসলাম শান্তনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের নেত্রী ফারহানা ইয়াসমীন, সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক ছাত্রলীগ জাকিয়া আক্তার আল্পনা প্রমুখ।

এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগে এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo