রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

৮১টি হারানো মোবাইল খুঁজে দিল মেহেরপুর জেলা পুলিশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পঠিত

৮১ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় গত ডিসেম্বর মাসে ৮১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বুধবার (০১ জানুয়ারী) দুপুরে নিজ কার্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার মাকসুদা আকতার খানম এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান এর সার্বিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন মেহেরপুর সেলের চৌকস টিম জেলার বিভিন্ন থানার জিডি এবং অভিযোগের প্রেক্ষিতে পাওয়া তথ্য অনুযায়ী প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৮১টি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধার করা মোবাইলগুলোর মধ্যে সদরের ৩৪টি, গাংনীর ৪৫টি এবং মুজিবনগর থানার ০২টি মোবাইল ফোন রয়েছে।

উদ্ধারকৃত মোবাইল ফোন গুলো মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বুধবার (০১ জানুয়ারি) দুপুরে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সকলকে আরো সতর্ক থেকে মোবাইল ফোন ব্যবহারের পরামর্শ দিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

ভুক্তভোগীরা অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জামিনুর রহমান খান, গোয়েন্দা শাখা ইন্সপেক্টর গোপাল কুমারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, হারানো মোবাইলের প্রকৃত মালিকগণসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo