বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আমন ধানের বীজের মূল্য ৪৬ টাকার দাবিতে কৃষকদের মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৭১ বার পঠিত

বিএডিসির আমন ধান বীজ সংগ্রহের ন্যুনতম মূল্য ৪৬ টাকা করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর বিএডিসির চুক্তিবদ্ধ চাষী ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১ টায় মেহেরপুর বিএডিসির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে মানববন্ধনে বিএডিসির চুক্তিবদ্ধ চাষীরা বলেন, বিএডিসি প্রতিকেজি আমন বীজ গ্রেডিং (প্রস্তুত) করতে খরচ হয় প্রায় ৩৭ টাকা। সরকারের নিয়ম শতকরা ২৫-৩০ ভাগ প্রিমিয়াম ধরে বীজের মূল্য নির্ধারণ করা। সেই হিসাবে বীজের মূল্য দাড়ায় ৪৫.৩৮ টাকা। তাই বীজ সংগ্রহের মূল্য ৩৯ টাকার স্থলে ৪৬ টাকা করার দাবি জানান তারা। প্রতিবাদ সমাবেশে বিএডিসির চুক্তিবদ্ধ চাষী ফোরামের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, মশিউর রহমান ডাবলু, কিতাব আলী, আক্তার হোসেন, স্বাদ আলী প্রমূখ। সমাবেশ শেষে বিএডিসির উপ-পরিচালকের মাধ্যমে চেয়ারম্যান বরাবর স্মারক লিপি প্রদান করেছে কৃষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo