সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫৫ বার পঠিত

মেহেরপুর জেলা সদর থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত), (সদ্য নড়াইল জেলায় বদলিকৃত) সাজেদুল ইসলামকে Police Force Examplary Good Service Badge -20 প্রদান করা হয়েছে। আজ রোববার (২০ ফেব্রুয়ারী) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এক আনন্দঘন পরিবেশে মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার রাফিউল আলম স্বহস্তে ব্যাজ পরিধান, সার্টিফিকেট ও পুরস্কারের নগদ অর্থ প্রদান করেন।

কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন, পোশাকের মর্যাদা বৃদ্ধি ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এ পুরস্কার দিয়েছেন। ভালো কাজের স্বীকৃতি পেলে মানুষের কর্মস্পৃহা বাড়ে। তাছাড়া এই স্বীকৃতিকে ধরে রেখে নতুন কর্মস্থলে আরও ভালো কাজের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম ইতোপূর্বে গাংনী থানায় কর্মরত থাকাকালীন সময়ে মানুষের আস্থাভাজন হয়ে উঠেছিলেন। তার নিরলস প্রচেষ্টা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে বেশ কয়েকটি ক্লুলেস মামলায় সাধারণ মানুষকে হয়রানি ছাড়াই প্রকৃত অপরাধীদের শনাক্ত পূর্বক আইনে সোপর্দ করে প্রশংসিত হয়েছিলেন একাধিকবার।

এছাড়াও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, করোনা কালীন পরিস্থিতিতে এলাকার জনগণকে সচেতন করা, নিজের রেশনের টাকা থেকে গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান, বিট পুলিশিং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলাকায় প্রশংসিত হয়েছেন। নতুন কর্মস্থলে আরো সুনামের সাথে কাজ করে পুলিশ বাহিনীকে সমুন্নত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা ও জেলাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo