বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে অগ্নিকাণ্ডে গোডাউন, মালামালসহ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১৩৭৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে গোডাউন মালামালসহ অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। রোববার বেলা ১১ টার দিকে গাংনী বাজার বাসস্ট্যান্ডে বেডিং ও কসমেটিক ব্যবসায়ীর কয়েকটি দোকানে আগুন লেগে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
কসমেটিক ব্যবসায়ী আকমল হোসেন জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে তার প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে বেডিং ব্যবসায়ী সোহাগের দুই লক্ষ টাকা, মনিরুল ইসলামের দুই লক্ষ টাকা এবং জিয়াউর রহমানের দুই লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মেহেরপুর ও বামুন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য, ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গের প্রায় দেড় ঘণ্টাব্যাপী অক্লান্ত প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শারফুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয় নাই। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, কাউন্সিলর বৃন্দ, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo