বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

গাংনীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১৪৬১ বার পঠিত

মেহেরপুরের গাংনীর সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমানা ঘেঁষে খাসমহল বাজার মোড়ে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম উপস্থিত থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম জানান, উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়ীয়া মৌজার আর এস ০১ নম্বর খাস খতিয়ানভুক্ত আর এস ১১৮৫ দাগের ধানী (বর্তমানে হাট) শ্রেণীর ০.০৮ একর জমির মধ্যে ০.০৩ একর জমি হতে অবৈধ দখলদার আয়নাল হক। আয়নাল হক উপজেলার খাসমহল গ্রামের মৃত আলম মন্ডলের ছেলে। উক্ত জমি অবৈধ দখলমুক্ত করার জন্য ইতোপূর্বে একাধিক নোটিশ প্রধান করা হলেও দখলদার আয়নাল হক অবৈধ স্থাপনা অপসারণ করেন নাই। ফলে উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।


এমতাবস্থায় অবৈধ দখলদারের অবৈধ স্থাপনা অপসারণের নিমিত্তে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বি গভর্ণমেন্ট এন্ড লোকাল অথরিটি ল্যান্ডস এন্ড বিল্ডিং (রিকভারী অব পজেশন) অর্ডিনেন্স ১৯৭০ (অধ্যাদেশ নং-২৪) এর বিধান অনুযায়ী গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব প্রাপ্ত হয়ে বর্ণিত ভূ-সম্পত্তি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল মুক্ত করেন। অবৈধ দখলদার উচ্ছেদের ফলে এলাকার জনগনের দীর্ঘ দিনের দাবী পূরণ হলো।
এ উচ্ছেদ অভিযানের সময় গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম, গ্রাম পুলিশ, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo