বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে

গাংনীতে আলগামন নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৯৬২ বার পঠিত

স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামন নিয়ন্ত্রণ হারিয়ে চালক আনারুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে গাংনী উপজেলার বামন্দী-হাটবোয়ালিয়া সড়কের কামারখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের আজিরুদ্দীনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, আনারুল ইসলাম কুয়া খননের কাজ করেন। কাজ শেষে আলগামন চালিয়ে বাড়ি ফিরছিলেন। বামন্দী থেকে কামারীখালী মাঠের মধ্যে পৌছুলে আলগামন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে রক্তাত্ব জখম হন আনারুল ইসলাম।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আইনী বাধা না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo