বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ঘোষণা
ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাংনীতে কাদা করার মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১৪০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে কাদা করার মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে কদর আলী (৩৭) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে গাংনী-ধানখোলা পাকা সড়কের পাশে “আস্থা” ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কদর আলী গাংনী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড (থানাপাড়া)’র মৃত লাল্টু হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ইটভাটা শ্রমিক কদর আলী মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৭টার দিকে প্রতিদিনের মত (আরবানা) গাড়িতে করে বালু নিয়ে মাটিতে ছিটানোর কাজ করছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা কাদা তৈরি করার মোল্ডিং মেশিন তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। মোল্ডিং মেশিন চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় কদর আলী।

সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কদম আলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে কাদা তৈরীর মোল্ডিং মেশিন চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo