শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে কারেন্ট জাল ব্যবহার করে নির্বিচারে চলছে পাখি হত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ১০৬৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিভিন্ন স্থানে লিচু ও আম রক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে কারেন্ট জাল। আর এই জালের ফাঁদে আটকে প্রতিদিন মারা যাচ্ছে দেশীয় শত শত পাখি। নির্বিচারে পাখি হত্যার এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে পাখি নিধন বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পাখি প্রেমিকরা।

স্থানীয়রা জানান, লিচু ও আম লাভজনক হওয়ায় প্রতিবছরই গাংনীতে বাড়ছে লিচু ও আম বাগানের সংখ্যা। আর এসব বাগানে পাকা ফল খেতে হানা দিচ্ছে দেশীয় বিভিন্ন ধরনের পাখি। লিচু ও আম বাগান পাখির হাত থেকে রক্ষায় চারদিকে উঁচু করে কারেন্ট জাল পেতে দেয় বাগান মালিকরা। বাগানের উপর দিয়ে পাখি উড়ে যাবার সময় অত্যন্ত স্বচ্ছ এ জালে জড়িয়ে আটকা পড়ছে দোয়েল, শালিক, বাদুড়, হুতুম পেঁচা, মাছরাঙ্গাসহ নানা ধরনের দেশীয় পাখি। সাথে আটকা পড়ছে অন্যান্য পাখিরাও। কারেন্ট জালের ফাঁদে আটকা পড়ে বেরুতে না পারা ও নড়াচড়া করতে না পেরে এক পর্যায়ে মারা যায় এসব পাখি।

 

গাংনী থানাপাড়ার কফেল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন জানান, এভাবে নির্বিচারে পাখি হত্যার বিষয়টি খুবই দুঃখজনক ও প্রচলিত আইনের পরিপন্থী। পাখি নিধনকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একই কথা জানিয়েছেন মরহুম ইসলাম আলীর ছেলে ইনার আলী।

স্থানীয় পাখি প্রেমিক প্রাক্তন কাউন্সিলর ও প্যানেল মেয়র ইনসারুল ইসলাম ইন্সু বলেন এভাবে কারেন্ট জাল বাগানের চারিদিকে ঘিরে নির্বিচারে যে পাখি হত্যা করা হচ্ছে তা খুবই দুঃখজনক। এভাবে চলতে থাকলে দেশীয় পাখি বিলীন হয়ে যাবে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম জানান, দেশীয় পাখি নিধন হলে আস্তে আস্তে দেশীয় পাখি বিলীন হয়ে যাবে। সেই সাথে পরিবেশের ভারসাম্য হারানোর ঝুঁকি বাড়বে। দেশীয় পাখি নিধন রোধে আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

লিচু ও আম বাগান মালিক হেলাল উদ্দিন  জানান, পাখির উপদ্রব থেকে লিচু ও আম বাঁচাতে কারেন্ট জাল দিয়ে বাগান ঘিরে রাখা হয়েছে। জালে আটকিয়ে পাখি মৃত্যুর বিষয়টি স্বীকার করলেও তিনি বলছেন, পাখি প্রচুর পরিমাণ ফল খেয়ে ফেলে, এতে তাদের আর্থিক ক্ষতি হয়। তাছাড়া ফল রক্ষা করা ছিল তার উদ্দেশ্য পাখি নিধন নয়। তিনি পাখি নিধনের বিষয়টি বুঝতে পেরে কারেন্ট জাল সরিয়ে নেবেন বলে জানিয়েছেন।

উপজেলা বন ও পরিবেশ বিভাগ কর্মকর্তা হামিম হোসেন জানান, অফিশিয়াল মিটিং এ তিনি কুষ্টিয়াতে রয়েছেন। পাখি নিধনের বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ জানান, পাখি নিধন এর বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo