শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৫৮ বার পঠিত

সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। প্রথম ডোজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রশিদ ও ফুলকুঁড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলামকে ভ্যাকসিন দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আর এম ও সাদিয়া সুলতানা, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা পচু, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী ও ভ্যাকসিন পাওয়ার উপযোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo