বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী উদযাপিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৮৮৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে । শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্্যালী গাংনী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, উপজেলার সৈনিক লীগের সভাপতি জিয়াউল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রকিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোহিদুল ইসলাম তোহিদ, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo