রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে ডাকাতির মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার-৯

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০৭ বার পঠিত

ডাকাতির মালামালসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একাধিক দল মেহেরপুর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সময় ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি, দুটি মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আবেদ আলীর ছেলে আলামিন হোসেন (২৫),শ্যামপুর গ্রামের আব্দুল বারীর ছেলে মিলন হোসেন (২৮), জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত মুকুল জোয়ার্দারের ছেলে আরিফুল ইসলাম ওরফে খোকন ওরফে প্রতীক (২৬),একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাকিল হােসেন (২২),একই উপজেলার পুরন্দপুর গ্রামের বাছাদ আলীর ছেলে সবুজ আলী (২৫), একই গ্রামের সেলিম রেজার ছেলে শামীম রেজা ওরফে শিপন (২৬),গাংনী উপজেলার কাথুলী গ্রামের ফজলুল হকের ছেলে শামীম রেজা (২৭)। চুয়াডাঙ্গা সদর উপজেলার বুজরুকগড়গড়ী গ্রামের বনানীপাড়ার বুদো আলীর ছেলে সাইফুল ইসলাম স্বর্ণকার (৪০), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে জালাল উদ্দীন (৪৩)।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ৯ ফেব্রুয়ারী বুধবার রাত পৌনে ৯টার দিকে চিৎলা গ্রামের ডিস ব্যবসায়ী কামরুজ্জামান তার স্ত্রী ও শিশু কণ্যাকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় একদল ডাকাত তাদের গতিরোধ করে গাছের সাথে বেঁধে মোটরসাইকেল, মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কামরুজ্জামান বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাকাতদের অবস্থান নিশ্চিত করেন। পরে গাংনী থানা পুলিশের পৃথক পৃথক টিম মেহেরপুর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা বিভিন্ন এলাকায় এক যোগে অভিযান চালিয়ে ডাকাতদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাদের দেখানো মতে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। ডাকাতি কাজে ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়। ডাকাতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo