শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১০৬৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আলফাজ আলী (৪০) ও ইমরান হোসেন (২২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কাজিপুর আলম বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আলফাজ আলী কাজিপুর মধ্যপাড়ার সেন্টু আলীর ছেলে এবং ইমরান হোসেন একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর আলম বাজার এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু ও এস আই বিশ্বজিৎ সরকার ওই এলাকায় অভিযান চালিয়ে আলফাজ ও ইমরানকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, আটককৃত আলফাজ আলীর বিরুদ্ধে ৮টি ও ইমরান আলীর বিরুদ্ধে আরো দুটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo