শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে দুই মাদক কারবারীকে কারাদন্ড ও অর্থদণ্ড

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে মানিক ও আলমগীর নামে দুই মাদক কারবারীকে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার আড়পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিনশত গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জামসহ তাদেরকে আটক করে এ দন্ড দেয়া হয়।

আটককৃতরা হলো-মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের ফরাজি পাড়ার জয়নাল আবেদীনের ছেলে মানিক (৩৫) এবং একই গ্রামের পূর্বপাড়ার বনি ইসরাইলের ছেলে আলমগীর হোসেন (২৬)

ভ্রাম্যমান আদালতের বিচারক গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বুধবার (১৭ জানুয়ারী) সকালে এক বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাড়া বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রি ও সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত পৌনে ৮ টার দিকে আড়পাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিনশত গ্রাম গাঁজাসহ মানিক ও আলমগীর নামে দুই ব্যক্তিকে আটক করেন। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) ধারায় মানিককে এক বছরের জেল ও ৫০০ টাকা জরিমানা এবং আলমগীরকে ছয় মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় মাদক কারবারীদের নিকট থেকে মাদক কাজে ব্যবহারের দুইটা কাঁচি, গাঁজা সেবনের মাটির তৈরি দুইটা কলকি এবং দুইটি সাদা পলিথিন পেপারে মোড়ানো তিনশত গ্রাম গাঁজা ও একটি গ্যাস লাইট উদ্ধার করে জনসম্মুখে আগুন ধরিয়ে বিনষ্ট করা হয়।

গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য গাংনী থানা পুলিশের মাধ্যমে বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo