শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে দু’দিনব্যাপী সেমিনারে পুরস্কার বিতরণ ও সমাপ্তি ঘোষণা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ১০৯১ বার পঠিত

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে মেহেরপুরের গাংনীতে দু’দিনব্যাপী সেমিনারে পুরস্কার বিতরণ ও সমাপ্তি ঘোষণা হয়েছে। রোববার দুপুরে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে সেমিনারে পুরস্কার বিতরণ ও সমাপ্তি ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার। এ সময় ২২ টি স্টল এর মধ্য থেকে উপজেলা কৃষি অফিস প্রথম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস দ্বিতীয় ও আমার বাড়ি আমার খামার অফিস তৃতীয় স্থান দখলের গৌরব অর্জন করেন। প্রধান অতিথিসহ সকল অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। যে সমস্ত স্টলগুলো কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন তাদেরকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সান্তনা পুরস্কার দেয়া হয়েছে। এ সময় উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo