শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক।

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৯৬৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। রোববার বেলা ১১ টার দিকে সাহারবাটি ইউনিয়ন পরিষদে আর্থিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

দুপুরে রাইপুর ইউনিয়ন পরিষদের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে বরাদ্দকৃত এ নগদ অর্থ উপকারভোগীরা যাতে কোন হয়রানি ছাড়া সঠিকভাবে তাদের টাকাগুলো পেতে পারে সে দিকে গুরুত্ব দিয়ে টাকাগুলো বিতরণের পরামর্শ দেন। তিনি আরো বলেন, দুস্থ ও অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল হতে বরাদ্দকৃত ঈদুল ফিতরের এ টাকা বিতরণে কোন অভিযোগ পাওয়া গেলে তার দায়ভার সংশ্লিষ্ট ইউপি সদস্যকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন।
একই সাথে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রফেসর ফরহাদ হোসেন এর দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

পরে মুজিব শতবর্ষ উপলক্ষে ইকুড়িয়া গ্রামে একক গৃহ নির্মাণ প্রকল্পের নির্মিত ঘর পরিদর্শন করেন। যাবতীয় নথিপত্র সম্পাদন সাপেক্ষে উপকারভোগীদের গৃহ হস্তান্তর করার পরামর্শ দেন।
এ সময় গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী, সংশ্লিষ্ট চেয়ারম্যান, ইউপি সদস্যগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo