শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে প্রকাশ্য দিবালোকে হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১০১৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার ১নম্বর কাথুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড লক্ষীনারায়নপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে একই পরিবারের ৩ জনকে হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহত পরিবারবর্গ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে গাংনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

৭নং ওয়ার্ড ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মহিবুল ইসলাম ফুরকান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক। শাহাদুল ইসলাম, জাহারুল ইসলাম ও লোইলোকে নৃশংসভাবে হত্যা করায় হত্যাকারী গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এসময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে নিহত পরিবারের সদস্যের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে। মানববন্ধনে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, নজিবর রহমান, কারিউল ইসলাম, নিফাজ উদ্দীন, আলাউদ্দিন, আব্দুস সবুর, আরকান আলী, কামরুজ্জামানসহ নিহত পরিবারের সদস্য চম্পা ও দীপ্তিসহ এলাকার শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
নিহত সাহাদুল ও জাহারুলের ফুপাতো ভাই লালটু বাদী হয়ে ৬৬ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর ২০২১ ইং তারিখ সকালে এ হত্যার ঘটনা ঘটে। নিহত সাহাদুল ও জাহারুলের ফুপাতো ভাই লালটু বাদী হয়ে ৬৬ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo