শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৩৩৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে থানা পুলিশের অভিযানে ৩৪ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ মোয়াজ্জেম শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ‍্যা সাড়ে ৬ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল‍্যানপুর গ্রামের ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ব‍্যাটারী চালিত পাখি ভ‍্যান জব্দ করা হয়। মোয়াজ্জেম শেখ উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের বদরউদ্দিনের ছেলে।

গাংনী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কল্যাণপুর ব্রিজ এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দি ক্যাম্প ইনচার্জ শরিফ হাবিবের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে মোয়াজ্জেম শেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি পাখি ভ্যান।

আরো জানা গেছে, আটককৃত মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় নিয়মিত মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo