বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

গাংনীতে ফেনসিডিল ও বন্দুকের কার্তুজসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৪৭৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার করমদি গ্রাম থেকে মাদককারবারী দুই সহোদর মোহাম্মদ আলী (৪৫) ও আজাদ আলী (৪০) কে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪২ বোতল ফেনসিডিল ও দুই রাউন্ড বন্দুকের কার্তুজ। শুক্রবার ( ৩ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। মোহাম্মদ আলী ও আজাদ আলী ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুর রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স করমদি গ্রামের মোহাম্মদ আলী ও আজাদ আলীর বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের সিঁড়ির নীচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৪২ বোতল ফেনসিডিল ও দুুই রাউন্ড বন্দুকের কার্তুজ পাওয়া গেলে তাদের আটক করে থানায় নেয়া হয়। এদের বিরুদ্ধে মামলা দায়ের সাপেক্ষে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান ওসি আব্দুর রাজ্জাক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo