শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

গাংনীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কমিটি গঠন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৪৩২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ পৌর ও উপজেলা কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) গাংনী সরকারি ডিগ্রী কলেজের চতুর্থ তলার একটি কক্ষে উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত সুধীবৃন্দের উপস্থিতিতে ব্যাপক আলোচনান্তে প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে পৌর ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

আলোচনার প্রথম অধিবেশনে পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সাধারণ সম্পাদক হাজী শফিক কামাল পলাশ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থন গ্রহণের মধ্য দিয়ে কমিটিতে একরামুল হককে সভাপতি ও নুরুজ্জামান পাভেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দিবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

দুপুর সাড়ে ১২ টার দিকে দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ উপজেলা সভাপতি মনিরুল ইসলাম।

সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থন গ্রহণের মধ্য দিয়ে কমিটিতে মনিরুল ইসলামকে সভাপতি ও হাজী শফি কামাল পলাশকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দিবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সভাপতি ও মেহেরপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হাসানুজ্জামান মালেক। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

এ সময় অধিবেশনে বক্তব্য রাখেন, তেরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুম উল হক মিন্ট, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টার, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের সভাপতি ইয়াসিন রেজা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন প্রমুখ। অধিবেশনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo