শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২ গাংনীতে রাতে বাড়ির দরজা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে গরুবাহী ‘লাটাহাম্বা’ উল্টে গরু ব্যবসায়ী নিহত, আহত ১০ গাংনীতে ডাক কর্মচারীদের সমাবেশ: ২৩ হাজার পরিবারের বাঁচার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি

গাংনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৭০৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিরাব সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোলের সঞ্চালনায়  “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া আফরোজ, উপজেলা সমাজ সেবা অফিসার আরশেদ আলী, মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি প্রতিনিধি মনিরুজ্জামান আতু, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo