মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বিস্ফোরক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৫২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে গাংনী সিনেমা হল পাড়াস্থ ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম তেতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের মৃত দুখী মন্ডলের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গাংনী পৌর এলাকার উত্তরপাড়াস্থ পরিত্যক্ত মৎস্য খামারের মধ্যে দুটি বোমার বিস্ফোরন ও ঘটনাস্থল থেকে তিনটি বোমা উদ্ধারের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে একটি  মামলাটি দায়ের করেন।

তিনি আরো জানান, শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ওই মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার নামে আরো ৮ টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান, আগামী ১০ তারিখের বিএনপি’র কেন্দ্র ঘোষিত আন্দোলন বানচাল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।  গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না বলেও জানান বিএনপির ওই নেতা আসাদুজ্জামান বাবলু।

উল্লেখ্য, এতোপূর্বে (২৮ নভেম্বর) গাংনী পৌর যুবদলের আহ্বায়ক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলামকে একই মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo