বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে বিস্ফোরক মামলায় আবারো গ্রেফতার-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক মামলায় আবারো সালাউদ্দিন (৩৫) নামের কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত ভোর রাতে খাসমহল গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সালাউদ্দিন গাংনী উপজেলার খাসমহল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গাংনী পৌর এলাকার উত্তরপাড়াস্থ পরিত্যক্ত মৎস্য খামারের মধ্যে দুটি বোমার বিস্ফোরন ও ঘটনাস্থল থেকে তিনটি বোমা উদ্ধারের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে একটি  মামলাটি দায়ের করেন।

তিনি আরো জানান, বুধবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত ভোর রাতে গাংনী থানা পুলিশের এসআই মাসুদ এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই মামলায় উপজেলার কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল জানান, আগামী ১১ তারিখের বিএনপি’র কেন্দ্র ঘোষিত পদযাত্রা আন্দোলন বানচাল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

উল্লেখ্য, এ নাশকতার একই মামলায় এতোপূর্বে  গাংনী পৌর যুবদলের আহ্বায়ক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলামকে, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে, যুবদলের সাবেক নেতা বেলাল হোসেন ওরফে বেলুসহ মোট ১০ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo