মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

গাংনীতে বিস্ফোরক মামলায় আবারো গ্রেফতার-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৭৬ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে বিস্ফোরক মামলায় আবারো তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (০৭ এপ্রিল) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- চেংগাড়া গ্রামের নঈমদ্দিনের ছেলে নুরুল ইসলাম, তেরাইল গ্রামের মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে নওশাদ আলী এবং এলাঙ্গী গ্রামের‌ মোহাম্মদ আলীর ছেলে বজলু।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গাংনী পৌর এলাকার উত্তরপাড়াস্থ পরিত্যক্ত মৎস্য খামারের মধ্যে দুটি বোমার বিস্ফোরন ও ঘটনাস্থল থেকে তিনটি বোমা উদ্ধারের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে একটি  মামলাটি দায়ের করেন।
তিনি আরো জানান, শুক্রবার (০৭ এপ্রিল) দিবাগত রাতে গাংনী থানা পুলিশের এসআই মাসুদ এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই মামলায় উপজেলার চেংগাড়া গ্রামের বিএনপির নেতা নুরুল ইসলাম, তেরাইল গ্রামের নওশাদ আলী ও এলাঙ্গী গ্রামের বজলুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা বিএনপির সিনিয়র সভাপতি জাভেদ মাসুদ মিল্টন জানান, যখন বিএনপি’র কোন কর্মসূচি থাকে তখন মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের আটক করে আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা করা হয়। এ মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, এ নাশকতার একই মামলায় এতোপূর্বে  গাংনী পৌর যুবদলের আহ্বায়ক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলামকে, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে, যুবদলের সাবেক নেতা বেলাল হোসেন ওরফে বেলুসহ মোট ১১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo