রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে ভ্যান চালক হত্যাকান্ডের আসামি গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩৭৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের ভ্যান চালক আলিহিম (৪০) হত্যাকান্ড মামলার আসামি আঃ হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৩ মে) রাতে কুষ্টিয়ার খলিশাকুন্ডি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঃ হান্নান গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের গাইনপাড়ার মৃত আঃ কাদেরর ছেলে।

গাংগী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গেল শুক্রবার (২৮ এপ্রিল) সকালে বিরোধপূর্ণ জমিতে কাজে যান ভ্যান চালক আলিহিম। সেখানে নিহতের চাচা প্রতিপক্ষ খলিলুর রহমান ও তার লোকজন আলিহিমের সাথে বাকবিতণ্ডে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশিয় অস্ত্র (ফলা, হাতুড়ি, লোহার রড ও হাসুয়া) দিয়ে উপর্যপুরি কুপিয়ে ঘটনা স্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় প্রতিপক্ষরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে ৯ জনের নামে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোপনে রয়েছে। মামলা নম্বর- ৩১, তারিখঃ ২৯ এপ্রিল ২০২৩ , ধারা ১৪৩/৩২৬/৩০৭/৩৪

ঘটনার পর থেকেই আসামি গ্রেফতারে জোর প্রচেষ্টা চালাচ্ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকসহ তার একাধিক টিম। স্থানীয় সোর্স, তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তিনি ভ্যানচালক হত্যা মামলার ৪ নম্বর আসামি আঃ হান্নানের অবস্থান শনাক্ত করেন। সেমতে গতকাল বুধবার (০৩ মে) রাতে অভিযান পরিচালনা করে আঃ হান্নানকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুণ্ডী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

হত্যকান্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবসাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তার রিমান্ড আবেদন করার প্রয়োজন হতে পারে। এ মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo