সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীন। মঙ্গলবার (০৭/১১/২০২৩) রাত ৭ টার দিকে গাংনীর চেংগাড়া গ্রামের নিজ বাড়িতে দুরারোগ্য ব্যাধি প্যারালাইসিসজনিত রোগে মারা যান তিনি (ইন্নালিল্লাহি —-রাজিউন)। বুধবার (০৮/১১/২০২৩) বেলা ১১টার সময় চেংগাড়া ফতাইপুর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আইজদ্দীন মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের বিশ্বাস পাড়ার মৃত এজহার মন্ডলের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ গুনাগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে চেংগাড়া গ্রামের কবরস্থানে তার দাফন করা হয়। এর আগে চেংগাড়া ফতাইপুর কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গনে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীনের মরদেহ রাখার খাটিয়াটিকে জাতীয় পতাকা দ্বারা আচ্ছাদিত ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন আইজদ্দীনের খাটিয়ার পাশে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আইজদ্দীনের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন এ সময় বিউগলে করুন সুর বেজে ওঠে। পরে শেষ শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশা , সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হাজী শফি কামাল পলাশ, মরহুমের আত্মীয়-স্বজন, বীর মুক্তিযোদ্ধারাসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo