মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও গম সংগ্রহ ২০২১ এর উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৯১৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও গম সংগ্রহ ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা খাদ্য গুদামে এ ধান ও গম ক্রয়ের উদ্বোধন ঘোষণা করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) হাসান সাব্বীর।

এ কার্যক্রমের আওতায় ৯৯২ মেট্রিক টন ধান ও ২০৬৮ মেট্রিক টন গম ক্রয় করা হবে। ধান প্রতি কেজি ২৭টাকা দরে আগামী ১৬ আগস্ট ও গম ২৮ টাকা দরে ৩০ জুনের মধ্যে ক্রয় সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। কৃষি অফিস থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকদের নিকট থেকে এ ধান ও গম ক্রয় করা হবে। একজন কৃষক ধান ১শ’ ২০ কেজি থেকে শুরু করে ৩ হাজার কেজি ও গম ১শ’ ৫০ কেজি থেকে শুরু করে ৩ হাজার কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন। এ সময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, এমপি সাহেবের একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাসসহ ধান ও গম বিক্রি করতে আসা কৃষকরা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo