মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

গাংনীতে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের ট্রাক মার্কার সমর্থনে কর্মী সমাবেশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের ট্রাক মার্কা প্রতীকের সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র শামসুদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ।

সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুর সার্বিক সহযোগিতায় কৃষক লীগ নেতা আলাল উদ্দিন রেন্টু’র উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ।

এ সময় কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ইয়াসিন আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম বুদু, সাবেক ছাত্রলীগ নেত্রী জাকিয়া আলপনাসহ পৌরসভার সকল ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo