শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় পীরতলা একাদশ বিজয়ী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৯৭ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি হাইস্কুল মাঠে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পীরতলা ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। মঙ্গলবার বিকেলে করমদি হাইস্কুল মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা ফুটবল একাদশ ১-০ গোলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে। মেহেরপুর জেলা হেযবুত তওহীদ সংগঠন ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। ফুটবল টুর্ণামেন্টে মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর সভার নব নির্বাচিত মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এছাড়াও গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন লাড্ডু, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান জিনারুল ইসলাম, করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হুসাইন প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার ট্রফি ও ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo