শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীর একাধিক গ্রামে অগ্নিকাণ্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ১০০৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার একাধিক গ্রামে অগ্নিকাণ্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার মহম্মদপুর গ্রামের হাজী আফাজ উদ্দিনের ছেলে মেজবাহুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাতের বিষয়টি জানা সম্ভব হয়নি।

অপর দিকে, উপজেলার বামন্দি চেরাগী পাড়ার মৃত হোসেন আলীর ছেলে মিলন হোসেনের বাড়িতে দুপুর ২ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহক আলী বিশ্বাস জানান, গাংনী উপজেলার মহম্মদপুর ও বামন্দি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছিয়ে প্রায় এক ঘন্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি উদঘাটন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo