বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাংনীর কাজিপুরে ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

এসে এমন তারেক, হাড়াভাঙ্গা
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১১২৬ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সাহেবনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মেহেরপুর জেলা পরিষদের সদস্য মুনসুর আলী, কাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হক স্বপন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ্।

এ সময় কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কাজিপুর ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নৌকার প্রার্থী রেজাউল হক ভুলত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে দলমত নির্বিশেষে সকলকে নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo