মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীর কাজিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী আলিহিম’র পথসভা

এস এম তারেক, গাংনী, মেহেরপুর।
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৯৫৮ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলায় ৩য় ধাপে ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় কাজিপুর ইউনিয়ন পরিষদের ০৮ নম্বর ওয়ার্ডের ফুটবল মার্কা প্রতীকের মেম্বার পদপ্রার্থী আলিহিমের উদ্যেগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় বেতবাড়িয়া বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের জনসাধারণের একাংশ।কাজিপুর ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলিহিম জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করে আসছেন। তিনি মানুষের সেবক হতে চান। জনপ্রতিনিধি না হয়েও তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে সাড়া ফেলেছেন। দলমত নির্বিশেষে ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান। পথসভায় বেতবাড়িয়া গ্রামের সাধারণ মানুষ আলিহিমের উন্নয়ন মূলক কর্মকাণ্ড বিবেচনায় রেখে ফুটবল মার্কা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার মতামত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo