মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়নে মৎস্য লীগের কমিটি গঠন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৮৬৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়ীয়া ইউনিয়নে ত্রিন্টু আলীকে সভাপতি ও সাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে উপজেলা মৎস্যজীবী লীগ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী)  বিকেলে হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রস্তাব ও সমর্থন গ্রহণের মধ্য দিয়ে এ কমিটির ঘোষণা দেয়া হয়।

উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. রাশেদুল ইসলাম জুয়েল।

গাংনী উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আবু আবিদ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শফি, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম, রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামীম, শহীদ আজিজুল হক স্মৃতি ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo